1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথিরা অরাজকতা ও ধ্বংসকে বেছে নিয়েছে: মোহাম্মদ বিন সালমান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, আবেদন শুরু ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ রাখল ফ্লাইদুবাই সম্ভাবনার সাগরেও খাবি খাচ্ছে দেশের ওষুধ শিল্প: নীতি-সহায়তার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কোটি ডলারের রফতানি পোস্ট প্রোডাকশনের কাজের জন্য পেছালো রায়হান রাফীর ‘আন্ধার’-এর মুক্তি সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল প্রাইভেটকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখলে কমেছে সিগারেটের প্রকৃত দাম

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View
Bangladesh high-level delegation visits Google headquarters in California
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শনকালে গুগলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার এই প্রতিনিধিদল গুগলের সদর দপ্তর পরিদর্শন করে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—

  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ
  • প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং
  • প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল অংশ নেন। অন্যদিকে, গুগলের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি।

বৈঠকে ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি ‘গুগল ফর এডুকেশন’-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT