1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন করল বাংলাদেশ প্রতিনিধিদল ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথিরা অরাজকতা ও ধ্বংসকে বেছে নিয়েছে: মোহাম্মদ বিন সালমান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, আবেদন শুরু ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ রাখল ফ্লাইদুবাই সম্ভাবনার সাগরেও খাবি খাচ্ছে দেশের ওষুধ শিল্প: নীতি-সহায়তার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে কোটি ডলারের রফতানি পোস্ট প্রোডাকশনের কাজের জন্য পেছালো রায়হান রাফীর ‘আন্ধার’-এর মুক্তি সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেল প্রাইভেটকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখলে কমেছে সিগারেটের প্রকৃত দাম

ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট বন্ধ রাখল ফ্লাইদুবাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
Flydubai suspends all flights to Israel following a cockpit altercation

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফ্লাইটের ককপিটে হাতাহাতির অনভিপ্রেত ঘটনার জেরে ইসরায়েলের সঙ্গে নিজেদের সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইয়ের বাজেট এয়ারলাইনস ‘ফ্লাইদুবাই’। চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গালফ বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এফজেড১০৭৩ ফ্লাইটটিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জরুরি পদক্ষেপ হিসেবে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ফ্লাইদুবাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এয়ারলাইনসটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের কাছে সবসময় প্রধান অগ্রাধিকার।

বর্তমানে সরকারি কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ফ্লাইদুবাই। তদন্তের অগ্রগতি ও নতুন তথ্যের ভিত্তিতে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে হঠাৎ ফ্লাইট বন্ধের কারণে যাত্রীদের যে সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ফ্লাইদুবাই। ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাসম্ভব সহায়তা প্রদান এবং বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে দুবাইর এই বিমান পরিবহন সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT