1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়? বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও সচেতনতার আহ্বান দেবিদ্বারে পুলিশ দেখে স্ট্রোক করা নারীর মৃত্যু ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

ত্রিশালে আইল্যান্ডে বরযাত্রীবাহী বাস, আহত একাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে আইল্যান্ডে উঠে যাওয়া ক্ষতিগ্রস্ত অয়ন এন্টারপ্রাইজের বরযাত্রীবাহী বাস
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেছে একটি বরযাত্রীবাহী বাস। এতে বাসে থাকা বেশ কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন নবদম্পতি (বর-কনে)।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বগার বাজার এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও বরযাত্রীদের নিয়ে ‘অয়ন এন্টারপ্রাইজ’ নামের একটি বাস নেত্রকোণা বাইপাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন নির্মিত স্পিড ব্রেকার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের বিভাজকে (আইল্যান্ড) উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আঘাত পান ও আহত হন। দুর্ঘটনার পর বর-কনেকে সড়কের পাশের একটি ওষুধের দোকানে গিয়ে আশ্রয় নিতে দেখা যায়। আহত ব্যক্তিরা স্থানীয় ফার্মেসি ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় অধিবাসীরা জানান, দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকারটি নির্মাণ করা হয়েছিল। তবে দূর থেকে স্পষ্ট বোঝার জন্য এতে কোনো সাদা-হলুদ রঙ বা সতর্কতামূলক রোড সাইন (নির্দেশক চিহ্ন) বসানো হয়নি। তাদের দাবি, পর্যাপ্ত দিক-নির্দেশনা না থাকায় রাতের অন্ধকারে চালক দ্রুত গতিতে এসে স্পিড ব্রেকারটি খেয়াল করতে পারেননি। স্পিড ব্রেকারের পূর্বে দৃশ্যমান সংকেত ও সাইনবোর্ড থাকলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতো।

দুর্ঘটনায় আহতদের বর্তমান অবস্থা জানতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, এ দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো খবর আসেনি। তবে কোনো যাত্রী বাসের ভেতরে আটকে না থাকায় হয়তো স্থানীয়রা ফায়ার সার্ভিসকে অবহিত করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT