1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা নাটোরের বড়াইগ্রামে আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে? গ্রককে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন ট্রাম্পের শ্রীলঙ্কাকে ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ / এশিয়ান গেমস ক্রিকেট: ব্রোঞ্জ জিততে বাংলাদেশের চাই ১৬৬ রান ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View
হাসপাতালের শয্যা থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের দোয়া চেয়েছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন।
হাসপাতালের শয্যা থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের দোয়া চেয়েছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলা জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন। গত শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান যে, তার তৃতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

হাসপাতালের বিছানা থেকে তোলা একটি ছবি শেয়ার করে সামিয়া লিখেছেন, “আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।”

অক্টোবর মাস ক্যানসার সচেতনতার মাস—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভক্ত ও অনুসারীদের উদ্দেশে বলেন, “নিজের শরীরের প্রতি সচেতন হোন। যেকোনো অস্বাভাবিক পরিবর্তন অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” নিজের যত্ন নেওয়া এবং সচেতন থাকাই যে নিজের প্রতি আসল ভালোবাসা, সে কথাও মনে করিয়ে দেন এই গণমাধ্যমকর্মী।

সামিয়া আফরিনের এই পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করে ভালোবাসা ও দোয়ার বার্তা জানিয়েছেন শোবিজ অঙ্গনের বহু তারকা ও শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে মৌসুমি নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীর মতো শিল্পীরা তার পাশে থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার ধরা পড়েছিল। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও চলতি বছর তার শরীরে নতুন করে ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। ইতিপূর্বে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় তিনি নিজেই মাথা ন্যাড়া করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জীবনের এই কঠিন পরিবর্তনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে প্রশংসিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT