1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২০ Time View

বাংলার আকাশ ডেস্ক :
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং তার গ্রেফতারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদল। এতে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমান নেতৃত্ব দেন।

মানববন্ধনে অংশ নেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা দ্রুত প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT