1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মিজান মোল্লা ওরফে রাঙ্গা কানা (৪২), তার স্ত্রী নাজমিন (৩২) এবং নুরুন্নাহার বেগম (৩২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

অভিযানকালে মিজান মোল্লার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি নুরুন্নাহার বেগমের কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT