1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জিহাদ খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে পুলিশ তাকে মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জিহাদ উত্তর সাদী পুর গ্রামের হাশেম খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) দুপুরে স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশু কন্যাটির মুখে বিষাক্ত রাসায়নিক দিয়ে অচেতন করে। পরে জিহাদ তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুর চেতনা ফিরলে দেখতে পায় আসামি জিহাদ তার পাশে রয়েছে। শিশুটি ঘটনা সকলকে বলে দেবে বললে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেয় জিহাদ।

পরে শিশুটি পাশের এক বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। ঘটনাটি জানাজানি হলে শিশুর মা ওই দিনই বাদি হয়ে কোতয়ালী থানায় জিহাদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। ওই ঘটনার তিন দিনের মধ্যে আসামিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আসামিকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT