1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

প্রথম তিন দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


২০২৬ সালের হজ কার্যক্রমের প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে আশকোনা হজ অফিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ইমিগ্রেশন, বোর্ডিংসহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। হজ ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাই নাস মিলিয়ে মোট ২০৫টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এসব ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT