1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দীর্ঘ ২ দশক পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দীর্ঘ দুই দশক পর আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইলিশের বাড়ি চাঁদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

সফরে তিনি জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সকালবেলা ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। পথে চাঁদপুর–কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় অংশ নিতে পারেন তিনি।

দুপুরে শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরে ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে।

সফর শেষে চাঁদপুর ক্লাবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে সফরকে ঘিরে চাঁদপুরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT