1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর কলাবাগানে ১৩ তলা ভবন থেকে পড়ে ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে। তিনি কলাবাগানের একটি ১৩ তলা ভবনের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্বজনদের অভিযোগ, ফয়সাল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং নিয়মিত মায়ের কাছ থেকে টাকা নিতেন। শনিবার রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক উত্তেজনা তৈরি হয়। পরদিন রাতে তিনি মায়ের কাছে পুনরায় টাকা দাবি করেন এবং এ নিয়ে পরিবারের মধ্যে অস্থিরতা দেখা দেয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি হঠাৎ ভবনের একটি অংশ থেকে পড়ে যান বলে জানা যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলাবাগান থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT