1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ঈদের পর আবার টানা ছুটির আনন্দে স্কুল-কলেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রমজানের দীর্ঘ ছুটি শেষ না হতেই আবারও টানা ছুটির সুযোগ পাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা কয়েক দিনের অবকাশ উপভোগ করতে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা।

ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল (রোববার) বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ১৩ এপ্রিল (সোমবার) চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০–১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিনের সরকারি ছুটির আগে-পরে আরও দুদিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা পাচ্ছে মোট পাঁচ দিনের লম্বা ছুটি।

এদিকে সরকারি চাকরিজীবীরা মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিলের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুবিধা তৈরি হবে। ১৫ ও ১৬ এপ্রিল ছুটি নিলে টানা ছুটি আরও দীর্ঘ হবে।

অন্যদিকে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই অঞ্চলের সরকারি চাকরিজীবীরা মাত্র দুই দিন ছুটি নিলেই টানা ছয় দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

এর আগে রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন ছুটি মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি শেষে ২৭ মার্চ থেকে আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT