1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ঈদের পর এটিকেই সরকারপ্রধানের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভবনটি এখন ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফলে সেখানে আর বসবাসের সুযোগ নেই।

জানা গেছে, অন্তর্বর্তী সময়কালে নতুন বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও আগারগাঁও এলাকায় বিকল্প খোঁজা হলেও সময়ের সীমাবদ্ধতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই আপাতত যমুনাকেই সরকারপ্রধানের বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সচিবালয় ও কার্যালয়ে যাতায়াত করছেন। সে তুলনায় যমুনা থেকে এসব স্থানের দূরত্ব কম হওয়ায় এটি বেশি সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।

গণপূর্ত অধিদফতর জানিয়েছে, ভবনটিতে বড় কোনো সংস্কার নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ছোটখাটো কাজ চলছে। এর মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা, স্যানিটেশন উন্নয়ন এবং কিছু পুরোনো অংশ মেরামতের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যেই এসব কাজ শেষ হবে।

উল্লেখ্য, এরই মধ্যে যমুনায় দুই দফা ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT