1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রী চিন্তাভাবনা করছেন অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী: নানা-নানির কবর জিয়ারত এবং খাল খনন উদ্বোধন মধ্য ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণ, আহত ৪ ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে সময়মতো রংপুরে মর্মান্তিক ঘটনা: দেড় বছরের সন্তানকে শ্বাসরোধ করে হত্যা, মায়ের আত্মহত্যা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা ফরিদপুরে কীটনাশক পান করে একজনের মৃত্যু ভাঙ্গায় কিশোরের আত্মহত্যা!

শিক্ষামন্ত্রী চিন্তাভাবনা করছেন অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, আগামীতে সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য অভিন্ন প্রশ্নপত্র আনা যেতে পারে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টু রোডে অনুষ্ঠিত এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সঙ্গে ইফতার পরবর্তী সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরীক্ষার মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশ্ন ফাঁসের চেষ্টা যারা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া হয়, আমাদের দেশেও তা সম্ভব।” আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে

শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়কে নিজের “ইবাদতখানা” হিসেবে উল্লেখ করে বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে তিনি এমন ভিত্তি গড়ে তুলতে চান যা দীর্ঘমেয়াদে শিক্ষার উন্নয়নে প্রভাব ফেলবে। পাশাপাশি কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, গতানুগতিক মানসিকতা ত্যাগ করে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT