1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টোকিওতে তারেক রহমান ও তাকাইচি সানায়ের শীর্ষ বৈঠক: ৫ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা ট্রাম্পের ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে সাগরের উত্তালতা টেক্সটাইলে দক্ষ প্রকৌশলী গড়ে তুলে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হাম সংক্রমণ বেশি, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, হাম আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু। এ কারণে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। এমনকি যারা আগে টিকা পায়নি, তাদেরও টিকা দেওয়া হবে।

অসুস্থ বা সন্দেহজনক আক্রান্তদের ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান মন্ত্রী।

কর্মসূচির আওতায় যেসব উপজেলা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।

মন্ত্রী আরও বলেন, “আমরা করোনার মতো সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, তাই হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তিনি জানান, কর্মসূচি চলাকালে তিনি ঢাকার নবাবগঞ্জ পরিদর্শন করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে কার্যক্রম তদারকি করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT