1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদন ছাড়াই গুদামে ২৮৮ বস্তা সার মজুত: মাগুরায় ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানার মুখে নীলফামারীতে কেমিক্যালযুক্ত শিশুখাদ্য কারখানা জব্দ: জরিমানা ও পৌনে ৬ লাখ টাকার পণ্য ধ্বংস আবারও আড়াই দিনে টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান! চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় জয় ‘লংমার্চের গাড়ি কি পানিতে নাকি তেলে চলে?’: বিরোধী দলকে শামা ওবায়েদের প্রশ্ন ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল: পিষে টেনে নিয়ে গেল ২০০ মিটার, নিহত ২ ৫৭ বছরের আইনি লড়াইয়ের অবসান: ফরিদপুরে ঢোল পিটিয়ে জমি ফেরত দিলেন আদালত ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ফরিদপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২০, তিনদিনে দুই জনের মৃত্যু ৮ মাসে ২২৪ শিক্ষার্থীর আত্মহত্যা: আত্মহত্যার চেষ্টাকে অপরাধ নয়, রোগ হিসেবে দেখার আহ্বান

সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কারের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, এ লক্ষ্য বাস্তবায়নে তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।

শনিবার (৪ এপ্রিল) গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে আব্দুল হালিম বিএনপির সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে দলটি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও বর্তমানে এর আইনি ভিত্তি নিয়ে গড়িমসি করছে। তিনি আরও দাবি করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বললেও নির্বাচন পরবর্তী সময়ে সে প্রতিশ্রুতি থেকে সরে আসছে।

তিনি সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আব্দুল হালিম বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জামায়াতে ইসলামী তাদের আন্দোলন চালিয়ে যাবে।

জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের এমপি মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ আসনের এমপি নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৫ আসনের এমপি আব্দুল ওয়ারেছ এবং দলের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT