1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বকাপ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৭৯ Time View

চলতি বছরের অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্ব আসর বসবে বাংলাদেশে। যা ঘিরে এরই মধ্যে সূচি চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। তবে এর মধ্যেই নতুন করে বিপত্তি বাধিয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা। গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে বইয়ে গেছে এক ভয়াবহ তাণ্ডবলীলা।

কোটা সংস্কার আন্দোলনে শতাধিক নিহত ও কমপক্ষে হাজার খানেক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশের এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এখানে বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছিল আইসিসি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে চলায় নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটিই জানিয়েছেন বিসিবির দুই কর্মকর্তা।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত আমি যা জানি, পরিকল্পনা অনুযায়ী আমরাই আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছি এবং আমরা সেটা মাথায় রেখেই কাজ করছি।’

টুর্নামেন্টটি মাঠে গড়ানোর এখনো অনেক সময় বাকি থাকায় এ বিষয় নিয়ে খুব একটা আতঙ্কিত নন বিসিবি মহিলা উইংয়ের চেয়ারম্যান ও বর্তমান ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমরা আশাবাদী যে আগামী দিনে সবকিছু ঠিক হয়ে যাবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দল আগে কঠিন সময়ে এখানে সফর করেছে। তখন রাজনৈতিক পরিস্থিতি বেশ সহিংস ছিল, করোনা ছিল। আর এখন পরিস্থিতি সে রকম নয়। দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে। কাজেই আমরা টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আশাবাদী এবং আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT