1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

গৌরবময় ৩ দশক পার করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
Faridpur-Branch-Al-Arafah-Bank-Celebration

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

দীর্ঘ পথচলার ৩১ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

৩১ বছর পূর্তির এই মাইলফলক উপলক্ষে ব্যাংকটির পক্ষ থেকে সকল গ্রাহক, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। দীর্ঘ এই যাত্রায় গ্রাহকদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসাকে ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পথচলায় শরিয়াহভিত্তিক ব্যাংকিং, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহকসেবার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকটির নিজস্ব তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে এর শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ATM/CRM নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রমেও ডিজিটাল সেবা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

৩১ বছরের এই দীর্ঘ পথচলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতেও আরও আধুনিক, সুশৃঙ্খল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানটি আজ সকাল ৯.৩০ এ ফরিদপুর আল আরাফা ব্যংকের শাখা অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর শাখা ব্যবস্থাপক জনাব মনিরুল হাসান, ফরিদপুর ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ফজলুর রহমান সহ ফরিদপুরে গন্যমান্য ব্যক্তি সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । অনুস্ঠানে উপস্থাপনা করেন ব্যাংকের সহকারী ব ব্যাবস্থাপনা পরিচালক জনাব কামরুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT