1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
বিশ্ব মানচিত্রের ওপর বিশ্বের শীর্ষ বনভূমি সমৃদ্ধ দেশ যেমন রাশিয়া, ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনের বনাঞ্চলের শতাংশ নির্দেশক চিত্রচিত্র।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বিশ্বের মোট ৪১০ কোটি হেক্টর বনভূমির প্রায় অর্ধেকই অবস্থিত রাশিয়া, ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীন—এই পাঁচটি দেশে। (ছবি: ভিজুয়াল ক্যাপিটালিস্ট)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পৃথিবীর সার্বিক পরিবেশ টিকিয়ে রাখতে বনভূমির ভূমিকা অপরিসীম। তবে এই অমূল্য সবুজ সম্পদ বিশ্বজুড়ে সমানভাবে বন্টিত নয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, পৃথিবীতে মোট বনভূমির পরিমাণ প্রায় ৪১০ কোটি হেক্টর। এর অর্ধেকেরও বেশি বনভূমি অবস্থিত মাত্র পাঁচটি দেশে।

বিশ্বের সর্বাধিক বনভূমি সমৃদ্ধ শীর্ষ পাঁচ দেশ:

  • রাশিয়া (২০.১%): একক দেশ হিসেবে রাশিয়ার দখলে রয়েছে বিশ্বের মোট বনভূমির প্রায় এক-পঞ্চমাংশ।
  • ব্রাজিল (১১.৭%): তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি।
  • কানাডা (৮.৯%): বিশাল বনাঞ্চল নিয়ে কানাডা রয়েছে তৃতীয় অবস্থানে।
  • যুক্তরাষ্ট্র (৭.৫%): উত্তর আমেরিকার দেশটি রয়েছে চতুর্থ স্থানে।
  • চীন (৫.৫%): এশিয়ার মধ্যে শীর্ষে থেকে পঞ্চম স্থানে রয়েছে চীন।

মহাদেশভিত্তিক চিত্র আমেরিকা মহাদেশেই বিশ্বের সিংহভাগ বনভূমি ঘনীভূত। শীর্ষ ১৫টি দেশের মধ্যে ৮টিই (ব্রাজিল, কানাডা, যুক্তরাষ্ট্র, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, বলিভিয়া ও ভেনেজুয়েলা) এই মহাদেশের অন্তর্ভুক্ত। অন্যদিকে, সমগ্র আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে বিশ্বের মোট বনভূমির ১৬ শতাংশ, যার মধ্যে ৩.৪ শতাংশ বনভূমি নিয়ে ওই অঞ্চলে শীর্ষে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্র। তবে মধ্যপ্রাচ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম—মাত্র ১ শতাংশ।

অসম বণ্টন ও দাবানলের ঝুঁকি বনভূমির এই বৈষম্যমূলক বণ্টন পরিবেশের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। রাশিয়া ও কানাডাতেই রয়েছে বিশ্বের মোট বনভূমির প্রায় ৩০ শতাংশ। ফলে এসব অঞ্চলের বোয়াল (Boreal) বা চিরহরিৎ বনে দাবানল লাগলে তা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনে। সাম্প্রতিক বছরগুলোতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াসহ বিভিন্ন স্থানে ভয়াবহ দাবানলে কোটি কোটি হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে। সেই দাবানলের ধোঁয়া হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে বায়ুর গুণমান নষ্ট করেছে এবং বায়ুমণ্ডলে রেকর্ড পরিমাণ কার্বন নিঃসরণ ঘটিয়েছে।

(সূত্র: ভিজুয়াল ক্যাপিটালিস্ট)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT