1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ Time View

 

বাংলার আকাম নিউজ ২৪ ডেস্কঃ

রাজধানীর গুলশান এবং মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ব্লক রেইড দিয়েছে পুলিশ। শনিবার রাতে এ রেইড চলে।  পুলিশ জানিয়েছে, গত ১ ডিসেম্বর থেকে চলা ১৫ দিনের বিশেষ অভিযানের অংশ হিসেবে জঙ্গি সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে এ রেইড চলছে। তবে বিশেষ অভিযানে কাউকে গ্রেফতারের তথ্য পুলিশ জানাতে পারেনি।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার  বলেন, গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে পুলিশের গুলশান বিভাগের উপর কমিশনার (ডিসি) আব্দুল আহাদ জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সন্দেহজন আমাদের বিশেষ অভিযান চলছে। এটা বিশেষ অভিযানের নিয়মিত কার্যক্রমের অংশ। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার বাসার নিরাপত্তায় আগে থেকেই পুলিশ মোতায়ন ছিল। নতুন করে কোন পুলিশ মোতায়ন করা হয়নি।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক সময়ের জঙ্গি ছিনতাই, থার্টিফার্স্ট নাইট এবং মহান বিজয় দিবস ঘিরে আমাদের বিশেষ অভিযান চলছে। অভিযানের প্রাপ্ত ফলাফল যথাসময়ে সাংবাদিকদের জানানো হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT