1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

বেতারের ডিজি কামরুজ্জামানের জীবনাবসান 

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪২০ Time View

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই (ইন্না…রাজিউন)। শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আজ রাতে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০২১ সালের ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কামরুজ্জামান ১৯৮৭ সালে ৭ম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বেতারে যোগ দেন। ১৯৮৭ সালের ১ এপ্রিল বেতারের খুলনা শাখায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা।

আহম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালের ১ জানুয়ারি যশোরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনের বিভিন্ন স্তরে মেধার পরিচয় দিয়েছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র থাকা অবস্থায় মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে স্নাতক সম্পন্ন করেন।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT