1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে পুলিশ সাংবাদিক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে যৌথ উদ্যোগের আহ্বান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩৫ Time View
ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজির সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ও ডিআইওয়ান মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের উপস্থিতিতে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময়কালে সাংবাদিকরা জেলার মাদক, যানজট, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো উদীয়মান সামাজিক সমস্যাগুলো পুলিশের সামনে তুলে ধরেন। বিশেষ করে রাতে শহরের নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পুলিশি সেবা পায়, সে বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানানো হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতায় ফরিদপুরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। দেশের বিবেক হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই কাজে সহযোগিতা চাওয়ার পাশাপাশি, জেলা পুলিশের পক্ষ থেকেও সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT