1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯৩ Time View

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধিদল।

জাতীয় শোকের মাসের শুরুতেই ১ আগস্ট গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধিদলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা জানান, আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের মূল বিষয় ছিল— আসন্ন জাতিসংঘে সাধারণ পরিষদে অংশগ্রহণকালীন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক প্রবাসী নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গ। এবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে।

তবে সংবর্ধনা অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সাক্ষাতের সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের মাহমুদুন নবী বাকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পর দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নেতারা।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT