1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

পুলিশি পাহারায় বিমানবন্দরে সালমান, যাচ্ছেন কোথায়?

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪৪৩ Time View

হুমকির চিঠি পাওয়ার পর থেকেই বাড়ানো হয়েছে বলিউড স্টার সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা। কোনোরকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ।

সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা যায় সালমান খানকে। এর আগের দিন সালমান খান ও তার বাবা সেলিম খান হুমকির চিঠি পান।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে এয়ারপোর্টে সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তার পর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও।

সালমান খান কালো টি-শার্টের ওপর নিল চেক শার্ট পরে আছেন। সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এর পর পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে ব্যক্তিগত প্লেনে হায়দ্রাবাদে গেছেন সালমান নিজের নতুন ছবির কাজের জন্য।

সোমবার খান পরিবারের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও ঘুরে দেখেন পুলিশ কর্মকর্তারা। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর কোনোরকম ঝুঁকি নিতে রাজি না মহারাষ্ট্র সরকার।

মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে জানিয়েছেন, ‘এই চিঠি ভুয়া কি না, তা এত দ্রুত বলা সম্ভব নয়। লরেন্স বিষ্ণোয়ি গ্যাং নিয়ে কিছু বলাই মুশকিল।’

প্রসঙ্গত, আইফা ২০২২-র জন্য সালমান ছিলেন আবুধাবিতে। সেখানে থেকে মুম্বাই ফেরেন রোববারই। জানা গেছে সালমানের জন্য কেউ ছেড়ে গিয়েছেন একটি বেনামি চিঠি। রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন সকালে নিজের বডিগার্ডদের নিয়ে হাঁটতে বের হন সালমান। একটি নির্দিষ্ট লোকেশনে গিয়ে বিরতিও নেন। সেখানেই একটা বেঞ্চে ছেড়ে যাওয়া হয়েছে সেই বেনামি চিঠিটি। যা খুঁজে পায় সালমানের নিরাপত্তারক্ষীরা।

সেই কাগজে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো অবস্থা করে দেব’।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT