1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবরার ফাহাদের পরিবারের দীর্ঘ সাত বছর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ: খুনিদের বিচার ও বিভিন্ন দাবি উত্থাপন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়াল, বাড়ছে রোগীর চাপ গাইবান্ধায় সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় মুয়াজ্জিনকে হত্যা: থানায় মামলা দায়ের সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছাদ থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার নেপালে প্রলয়ংকারী বন্যা: ৪০ দিন পর উদ্ধার অভিযান স্থগিত, নিখোঁজ ৫২৮৫ চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর মেসির আন্তর্জাতিক বিদায়: রোনালদো-নেইমারের আবেগঘন বার্তা আজকের খেলার সমীকরণ: সরাসরি সম্প্রচার ও সময়সূচি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টার প্রতিবাদে উত্তাল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

চলে গেলেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
Veteran Bollywood actor Nana Patekar smiling, known for his powerful acting and distinctive voice
সংগৃহীত ছবি

পার্থিব মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও প্রথিতযশু অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইসহ দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে আনার পর তাকে বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট টানা সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মালহার পাটেকর। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর, যার আসল নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী ও অনন্য সংলাপ বলার ভঙ্গির জন্য তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।

তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’, ‘রাজনীতি’ এবং বহুল আলোচিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম’ ও ‘ওয়েলকাম ব্যাক’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৩ সালে ভারত সরকার তাকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত করে। এ ছাড়া ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন এই বহুমুখী প্রতিভাধর শিল্পী। তার প্রয়াণে বলিউড তথা ভারতীয় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।পার্থিব মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও প্রথিতযশু অভিনেতা নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইসহ দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে আনার পর তাকে বাঁচানোর জন্য প্রায় ৪৫ মিনিট টানা সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মালহার পাটেকর। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর, যার আসল নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী ও অনন্য সংলাপ বলার ভঙ্গির জন্য তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।

তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’, ‘রাজনীতি’ এবং বহুল আলোচিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম’ ও ‘ওয়েলকাম ব্যাক’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৩ সালে ভারত সরকার তাকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত করে। এ ছাড়া ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন এই বহুমুখী প্রতিভাধর শিল্পী। তার প্রয়াণে বলিউড তথা ভারতীয় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT