1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

পাকিস্তানে ‘এ’ দলের সফরে অধিনায়ক এনামুল-তাওহিদ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ Time View

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণার একদিন পর অধিনায়কদের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা। পাকিস্তানে দুটি চারদিন এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে লাল বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। আর সাদা বলের তিন ম্যাচে অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।

ঘরোয়া ক্রিকেটে খুব একটা অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাওহিদকে। অবশ্য এর আগে ‘এ’ দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার তাকে পূর্ণ অধিনায়ক করে পাঠানো হচ্ছে পাকিস্তানে। জানা গেছে, ভবিষ্যৎ বিবেচনায় তাকে এবার নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে এনামুল হক বিজয়ের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। এর আগে ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। লাল বলের অধিনায়কত্ব পাওয়া এনামুলের প্রথম শ্রেণির ক্যারিয়ারও বেশ উজ্জ্বল। ১১৭ ম্যাচে ২৩ সেঞ্চুরি সহ ৪৪.১৮ গড়ে ৮ হাজার ১৭৪ রান এসেছে তার ব্যাটে।

এবার তার অধীনে সাদা পোশাকে খেলবেন ‘এ’ দলের স্কোয়াডে থাকা সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হকরাও। ‘এ’ দলের এই সফরে টেস্ট দলের অন্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সে সিরিজের আগে ‘এ’ দলের এই সফর প্রস্তুতির বড় সুযোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT