1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের ক্যাম্পে যোগ দেওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ উসমান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ Time View

পাকিস্তানের ক্যাম্পে যোগ দেওয়ার অভিযোগে উসমান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৯ পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান।

সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান, যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার জন্য তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি।

পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কিনা, সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে, উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সেই বিজ্ঞপ্তিতে ইসিবি বলেছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বলেছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটা সম্পূর্ণ করতে চায় না।’

নিয়মানুযায়ী, আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর সেখানে থাকতে হয়। উসমানের আরব আমিরাতে পাড়ি জমানোর তিন বছর হলেও এই সময়ের মধ্যে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি দেশটির বাইরে ছিলেন। তাই প্রক্রিয়ার মেয়াদ পূরণ হতে এখনো ১৪ মাস বাকি রয়েছে। যার আগেই উসমান এবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT