1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

তেলের দাম বৃদ্ধির খবরে পাম্পে ভিড় জমায় বাইকাররা!

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪১০ Time View

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দাম বৃদ্ধির খবর শুনেই পাম্পে ভিড় জমায় মোটরসাইকলচালকরা। তবে পাম্প বন্ধ থাকায় ফিরে যায় তারা। শুক্রবার (৫ আগস্ট) রাতে কুড়িলের একটি পাম্পে এ চিত্র দেখা যায়।

তবে এ চিত্র শুধু ঢাকাতেই নয়। দেশের বিভিন্ন স্থানের পেট্রল পাম্পের একই চিত্র দেখা গেছে।

জ্বালানি তেলের দাম দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই খুলনার বেশ কিছু পেট্রল পাম্প বাড়তি দামে তেল বিক্রি শুরু করে। এছাড়া কয়েকটি পাম্প বন্ধ করে রাখে। সব পেট্রল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে এ বিষয়ে কোনো কথা বলেননি পাম্পের মালিক ও কর্মচারীরা।

শুক্রবার (৫ আগস্ট) রাতে নগরীর খালিশপুর এলাকায় খোলা থাকা একটি পাম্পে মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় সেখানে তেল মিলেছে, তবে বাড়তি দামে।

তেল নিতে আসা মোটরসাইকেলচালক খালিশপুরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে তেল নিয়েছি বাড়তি দামেই।

পঞ্চগড় সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মাগুরায় রাত ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সব পাম্পেই তেল বিক্রি বন্ধ ছিল। এ সময় মোটরসাইকেলচালকরা পাম্পে ভিড় জমায়। একই চিত্র যশোরসহ দেশে সব জেলার পেট্রল পাম্পগুলোতেও।

শুক্রবার রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এখন ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT