1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View
রাত ও বিকেলের আলোয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে থাকা বাসের দীর্ঘ সারি।
ঢাকামুখী লেন বন্ধ থাকায় মেঘনা সেতু এলাকায় মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজের কারণে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে যান চলাচল বিকেলের পর চরম আকার ধারণ করে, যা গভীর রাত পর্যন্ত বজায় ছিল।

সড়ক ও জনপথ (সাওজ) বিভাগ সূত্রে জানা গেছে, মেঘনা সেতুর টোল প্লাজা সংলগ্ন আষাঢ়ীরচর এলাকায় অতিবৃষ্টির কারণে মহাসড়কে সৃষ্টি হওয়া বিপজ্জনক গর্ত পূরণে ২৪ ঘণ্টার জরুরি মেরামতকাজ চলছে। প্রায় ৫ মিটারজুড়ে গর্তে মাইক্রো কংক্রিট ঢালাই দেওয়া হয়েছে, যা শক্ত হতে সময় লাগবে। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকামুখী একটি লেন পুরোপুরি বন্ধ রাখা হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, ঢাকামুখী লেন বন্ধ থাকার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের বাড়তি চাপের কারণে যানজটের তীব্রতা বেড়ে যায়।

মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালক। ভাদ্রের ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের। মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT