1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ পল্লবীর রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ ঈদের টানা ছুটি শুরু, তবে জরুরি সেবায় নিয়োজিতরা থাকবেন দায়িত্বে মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি-তাণ্ডবের আশঙ্কা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ ফরিদপুরে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি আটক নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছাবে দুটি জাহাজ।

এর মধ্যে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি বহির্নোঙরে নোঙর করবে। পরবর্তীতে সেগুলো থেকে জ্বালানি তেল খালাস কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে জাহাজ আসছে বন্দরে।

তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT