1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

কর্মেই বেঁচে থাকবেন স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৯৭ Time View

বিনম্র শ্রদ্ধা, গভীর শোক এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করা হলো যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। জীবনে সার্থক, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পোদ্যোক্তা, সাহসের বাতিঘর এবং আজীবন সংগ্রামী মানুষটির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল বুধবার। এ উপলক্ষ্যে জেলা ও উপজেলা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে ছিল-বনানী কবরস্থানে প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, কুরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। এতে পরিবারের সদস্য, স্বজন, প্রতিষ্ঠানের সহকর্মী এবং গুণগ্রাহীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বপ্নদ্রষ্টার রেখে যাওয়া কাজ এগিয়ে নেওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তার পরিবার, সহকর্মী এবং স্বজনরা।

তারা বলেন, সাহসী এই শিল্পোদ্যোক্তা আজ সশরীরে বেঁচে নেই। কিন্তু রেখে গেছেন, তার অমর সৃষ্টি বিশাল কর্মযজ্ঞ যমুনা গ্রুপের ৪১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে আজ লাখো মানুষের কর্মসংস্থান। মানুষের রিজিকের ব্যবস্থা হবে অনন্তকাল ধরে। বুধবার বাদ জোহর দৈনিক যুগান্তরের প্রধান কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান প্রতিবেদক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ দীপু, বিএম জাহাঙ্গীর, প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান, যমুনা টেলিভিশনের যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, আবুল খায়ের চৌধুরী। উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক হোসেন শহিদ মজনু, সম্পাদকীয় বিভাগের প্রধান আসিফ রশীদসহ সব বিভাগীয় প্রধান। অনুষ্ঠানে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন যমুনা ফিউচার পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT