1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

এলসি খুলছে না ব্যাংক, রোজায় লোডশেডিংয়ের শঙ্কা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

বৈদেশিক মুদ্রা ডলার সংকটের কারণে জ্বালানি তেল আমদানির জন্য প্রয়োজনীয় এলসি (ঋণপত্র) খুলছে না ব্যাংক। ফলে তেলের অভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এমন পরিস্থিতি চলমান থাকলে আগামীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। তাই আসছে পবিত্র রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে হলে জ্বালানি তেল আমদানির জন্য জরুরি ডলার সহায়তা দরকার। তা না হলে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।

 

বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকে এই আশঙ্কার কথা জানান দেশের বিদ্যুৎখাতের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠন-বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) প্রতিনিধিরা। বিআইপিপিএ সভাপতি ফয়সাল করিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে গভর্নর ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। বাংলাদেশ ব্যাংকের কেউ এ বিষয়ে কথা বলতেও রাজি হননি।

 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এ বিষয়ে কিছু বলতে পারব না।

 

বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের এলসি খুলতে ডলার সহায়তা চাওয়া হয়।

 

বিআইপিপিএ সভাপতি ফয়সাল করিম বলেন, জ্বালানি তেল আমদানির জন্য এলসি খুলতে পারছি না। ডলার সংকটের কারণে স্থানীয় ব্যাংকগুলো এলসি খোলার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না। তাই বাংলাদেশ ব্যাংকের কাছে সহায়তা চেয়েছি। কারণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ জ্বালানি তেল আমদানি করা দরকার তা পারছি না।

 

ফয়সাল করিম উদাহরণ দিয়ে বলেন, সামিট পাওয়ার তেল আমদানির জন্য প্রতি মাসে তিনটি এলসি খুলে থাকে, চলতি মাসে ২টি এলসি খুলতে পারলেও আরেকটি খুলতে পারিনি। এমন ঘটনা সবার ক্ষেত্রেই ঘটছে। প্রতিমাসে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের তেল আমদানি করতে হয়। এলসি খোলার পর তেল দেশে আসতে প্রায় ৪০ দিন সময় লাগে।

 

তিনি বলেন, আগামী মাসের শেষের দিকে রোজা শুরু। এখন যদি ২০০ মিলিয়ন ডলার সাপোর্ট পাওয়া যায়, তাহলে রমজানে আশা করছি লোডশেডিং মুক্ত রাখতে পারবো। পর্যাপ্ত তেল না পেলে লোডশেডিংয়ের শঙ্কা থাকবে বলে জানান বিদ্যুৎ খাতের এ উদ্যোক্তা।

 

বাংলাদেশ ব্যাংক কী আশ্বাস দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সবসময় সাপোর্ট দিয়ে আসছে। তবে এখন খাদ্য আমদানি নিশ্চিতসহ আরও বেশ কয়েকটি বিষয় দেখতে হচ্ছে। সবকিছু বিবেচনায় এ বিষয়টিও বিবেচনা করবেন গভর্নর।

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ডলার সংকটে এলসি খুলতে পারছে না বলে বিআইপিপিএর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, প্রয়োজনীয় তেল আমদানি করতে না পারায় অনেক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে লোডশেডিংয়ের মধ্যে পড়তে হবে। তাই তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ডলার সহায়তা চায় সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT