1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

আল্লাহ ন্যায়বিচারক, আমরা চাই ন্যায়বিচার হোক: মাহমুদউল্লাহ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৭৮ Time View

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আবার সরব হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ন্যায়বিচারের বার্তা দিয়ে  নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন তিনি।

পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিশ্চুপ থাকায় দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তবে মাহমুদউল্লাহ ফেসবুকে এই ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার নিজের মত ব্যক্ত করেছেন।

এর আগে গত ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে পরিস্থিতির দ্রুত সমাধান চেয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT