1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের হাত ধরে নতুন রঙে সাজছে ফরিদপুরের দেওয়ালগুলো

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩০৬ Time View

ফরিদপুর শহরের বিভিন্ন সড়কসহ দেওয়ালে দেওয়ালে শিল্পকর্ম আঁকছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়াল লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছে তারা। দেওয়ালে নতুন করে আঁকছে বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছে তারা।

 

শিক্ষার্থীরা জানায়, দেওয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতো করে সাজাবো।

এসব চিত্রাঙ্কনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের। চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT