1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নগরকান্দায় সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে পুলিশের অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৩২

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য বিরোধ এড়াতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৩২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আটক ব্যক্তিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দুলালী গ্রামে কয়েকদিন ধরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল। এমন পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে লাঠি, ঢাল, সুরকি, রামদা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশের অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT