1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

বিসিবিপ্রধানের পদ থেকে পদত্যাগ করছেন নাজমুল হাসান পাপন। বিসিবির বিভিন্ন সূত্রে এমন খবর শোনা গেলেও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি পাপন। নিয়মানুযায়ী, তাই তিনিই এখন পর্যন্ত বিসিবির প্রধান। তবে বলা হচ্ছে, দ্রুতই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন, যা নিয়েই রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট রাতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, পদত্যাগে রাজি পাপন। বিসিবির এক পরিচালককে সেটি তিনি (পাপন) জানিয়েছেন। এরপর তিন দিন পেরিয়ে যেতে চললেও এখনো পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন।

যা নিয়েই আজ জানতে চাওয়া হয়েছিল নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। তিনি বিসিবিপ্রধান পাপনের পদত্যাগের বিষয়ে কিছু জানেন কিনা। যার উত্তরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি সভাপতি পদত্যাগ করতে সম্মত হয়েছেন আমি এই সংবাদ দেখেছি গণমাধ্যমে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে বোর্ডসংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সাবেক ক্রিকেটাররাও আছেন সেখানে। আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারব।’

বিসিবি সভাপতি পাপনসহ বোর্ডের অন্য পরিচালকদের নানা দুর্নীতি, অপকর্ম, অর্থ আত্মসাৎ নিয়ে সংবাদমাধ্যমে খবর আসছে। যা নজরে এসেছে আসিফ মাহমুদেরও। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়া ফেডারেশনগুলোর অপকর্ম ও দুর্নীতি নিয়ে এই সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, যারা এসব অপকর্মে জড়িত, তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। ইতোমধ্যে বিসিবির সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে আমার আলাপ হয়েছে। চেষ্টা চলছে নিজ নিজ ক্রীড়া ফেডারেশনের গঠনতন্ত্র যেন গণতান্ত্রিক ধারায় চালিত হয় সেই সিস্টেম চালু করার। সিস্টেম পুনর্গঠন করার। আমরা ক্রীড়া ফেডারেশনগুলোতে একনায়কন্ত্রের বিপক্ষে। বিষয়টি নিয়ে করণীয় কাজগুলো প্রক্রিয়াধীন। আমি এখনই এসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আশা করি দ্রুতই আপনাদের একটা সুখবর দিতে পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT