1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি জানা গেল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮২ Time View

চলতি মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষের পর দম ফেলার ফুরসৎ নেই বাংলাদেশ দলের। প্রস্তুতি নিতে হবে ভারত সফরের জন্য। সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। চেন্নাইয়ে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। টেস্ট দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের পর কুড়ি ওভারের ফরম্যাটে মনোযোগী হবে দুই দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ৬ অক্টোবর গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

একই বিবৃতিতে বিসিসিআই ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিও ঘোষণা করেছে। ওই সিরিজটিও হবে ভারতের মাটিতে। ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৫ ও ২৮ জানুয়ারি এবং ২, ৬ ফেব্রুয়ারি। পরবর্তীতে দুই দল ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT