1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ইসরাইলকে আবারও ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯০ Time View

লেবাননে সামরিক অভিযান চালালে ইসরাইলের সঙ্গে একটি ধ্বংসাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিল ইরান। খবর রয়টার্স, হিন্দুস্তান টাইমসের।

এক্সের পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়, ‘এই ধরনের (ইসরাইলে লেবাননের সামরিক অভিযান) একটি ঘটনায় সব ধরনের বিকল্প, প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরাইল। এর পর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এ উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে গাজা যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল ইরান। পরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালায় ইরান। এর জেরে ইসরাইল পরে ইরানে পাল্টা হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT