1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

কোপার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১০৮ Time View

আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা মিশনে নামবে ব্রাজিল। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শেষ প্রস্তুত সেরেছে ব্রাজিল। যদিও সেই প্রস্তুতিটা ভালো হয়নি নয়বার কোপা শিরোপা জয়ীদের। ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজেদের মাঠে ব্রাজিলকে রুখে দেওয়ার জন্যই যেন এ ম্যাচে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। রক্ষণে জমাট বেধে গোল হজম না করার দিকে পূর্ণ মনোযোগ ছিল যুক্তরাষ্ট্রের। সঙ্গে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করার ইচ্ছে। যা বেশ কাজেও দিয়েছে যুক্তরাষ্ট্রের। ম্যাচের সিংহভাগ ৬১ শতাংশ বল দখলে রেখে পুরো ম্যাচে মোট ২৫টি শট নিয়েও খুব একটা সাফল্য পায়নি ব্রাজিল। যার মধ্যে ১২টি শটই ছিল গোলের উদ্দেশ্যে নেওয়া অন টার্গেট শট। বিপরীতে যুক্তরাষ্ট্র শট নিয়েছে ৭টি।

যদিও এ ম্যাচে প্রথম সাফল্যটা পেয়েছিল ব্রাজিলই। ম্যাচের ১৭ মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল দারুণ দক্ষতার সঙ্গে জালে জড়িয়ে ব্রাজিলকে ম্যাচে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ১০ মিনিট না যেতেই হজম করে বসে গোল। ২৬ মিনিটে যুক্তরাষ্ট্রকে ম্যাচে  ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। সমতায় থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ব্রাজিল। তবে ততক্ষণে তাদের পরিকল্পনা পরিষ্কার হয়ে যায় যুক্তরাষ্ট্রের। রক্ষণে কড়া পাহারা বসায় দলটি। আর তাতেই আটকে যায় ব্রাজিল। কোপার আগে যা বাড়তি সর্তকতাও দলটির জন্য।

ব্রাজিলের কোপা মিশন শুরু হবে ২৫ জুন। গ্রুপ ডি তে তাদের তিন প্রতিপক্ষ কোস্টারিকা, কলম্বিয়া ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। এরপর আগামী ২৯ জুন ও ৩ জুলাই প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT