1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বিশ ওভারের ম্যাচ ৩৪ বলে জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অপেক্ষায় রেখে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে ৭২ রানে অলআউট করে ম্যাচ জিতে নিয়েছে ৫.৪ ওভারেই।

সুপার এইট নিশ্চিত করতে যেন বড্ড তাড়া ছিল অস্ট্রেলিয়ার। তাই টস জিতে নামিবিয়াকে ব্যাটিং শক্তি না দেখিয়ে বরং তাদের অল্পতে আটকে দেওয়াটাকেই শ্রেয় মনে করেছে অজিরা। সেই লক্ষ্যে সাফল্যও পেয়েছে তারা। অজি বোলিং তোপে পড়ে ১৭ ওভারে ৭২ রানে অলআউট নামিবিয়া।

অজিদের জন্য লক্ষ্যটা মামুলি। সেই মামুলি লক্ষ্যে একটুও সতর্ক ব্যাট করেনি দলটি। ডেভিড ওয়ার্নার ৮ বলে ২০ রান করে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। হেড অপরাজিত ছিলেন ১৭ বলে ৩৪ রানে। অন্যদিকে মার্শ করেছেন ৯ বলে ১৮ রান। অর্থাৎ অজিদের সবাই ২০০ এর বেশি স্ট্রাইক রেটে দ্রুত ব্যাট চালিয়ে ম্যাচ জেতাটাকেই শ্রেয় মনে করেছেন।

এর আগে, ব্যাট করতে নেমে শুরুতেই অজি বোলিং তোপের মুখে পড়ে নামিবিয়া। নামিবিয়া অধিনায়ক জেরহার্ড এরাসমাসের করা ৪৩ বলে ৩৬ রানের সুবাদে কোনো রকমে সম্মান বাঁচে তাদের। বাকি ব্যাটারদের মধ্যে কেবল দুই অংকের দেখা পেয়েছেন মাইকেল ভন লিনগেন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান এসেছে তার ব্যাট থেকে।

অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা একাই প্রায় ধসিয়ে দিয়েছেন নামিবিয়ার ব্যাটিং লাইনআপ। ৪ ওভার হাত ঘুরিয়ে ১২ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। দারুণ বোলিংয়ে অজিদের জয়ের ভিত গড়ে দেওয়ায় ম্যাচসেরা জাম্পা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT