1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

এমবাপ্পের ‘বিদায়ী’ ম্যাচে পিএসজির হার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০৮ Time View

পার্ক দ্য প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এই ম্যাচই আবার পিএসজির লিগ ‘আঁ’ শিরোপা জয়ের উৎসব। পিএসজির এমন দুটি উপলক্ষ তেতো বানিয়ে দিয়েছে তুলুজ। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হেরেছে ৩-১ গোলে। এবারের লিগ ‘আঁ’-তে এটি পিএসজির দ্বিতীয় হার।

ম্যাচ শেষে পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলের কথাতেই যা স্পষ্ট, ‘এই হার আমাদের পার্টি কিছুটা মাটি করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, সেটা আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেও। বিশেষ করে এভাবে নিজেদের সমর্থকদের সামনে হারাটা।’

লিগ আঁ–তে পিএসজির এখনো দুটি ম্যাচ বাকি আছে। বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পার্ক দ্য প্রিন্সেসে নয়। যে কারণে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপ্পের জন্য তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ। ম্যাচের ৮ মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেছিলেন এমবাপ্পে।

কিন্তু পাঁচ মিনিট পরই তুলুজের হয়ে সমতা নিয়ে আসেন থিস ডালিঙ্গা। ম্যাচের বাকি সময়ে পিএসজি কোনো গোল করতে না পারলেও ৬৮ মিনিটে ইয়ান গোবো ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগরি গোল করে পিএসজিকে হারের তেতো স্বাদ উপহার দেন।

ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদ্যাপনে উৎসবমুখর ছিলেন পিএসজির খেলোয়াড়েরা। উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সমবেত কণ্ঠে এমবাপ্পের নামে স্লোগান দিয়েছেন পিএসজির সমর্থকেরা। পরে কোচ লুইস এনরিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিবিউট দিয়েছে, যেটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT