1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের জয়

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

সিরিজ বাঁচানোর ম্যাচে বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং আর শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে জয় পেয়েছে পাকিস্তান।

পঞ্চম ও শেষ ম্যাচে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২-এ ড্র করেছে পাকিস্তান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তুলতে সাহায্য করে বাবরের ফিফটি। এরপর নিউজিল্যান্ডকে ১৯.২ ওভারে ১৬৯ রানে অলআউট করতে ৪ উইকেট নিয়েছেন আফ্রিদি।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সিয়াম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। দলের রান তখন মাত্র ৮। বাবর আজম এরপর জুটি গড়েন উসমান খানের সঙ্গে। দ্বিতীয় উইকেট জুটিতে বাবরের সঙ্গে ৭৩ রান তুলে আউট হয়ে ফেরেন তিনিও। আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ও ১ ছয়ে ৩২ রান করেছেন উসমান।

বাবর এরপর জুটি গড়েন ফখর জামানের সঙ্গে। বাবর-ফখরের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪২ রান। জুটি ভাঙে বেন সিয়ার্সের বলে বাবর বোল্ড হয়ে ফিরলে। আউট হওয়ার আগে ৪৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রান করেন বাবর। ফখর জামান আউট হয়েছেন ৩৩ বলে ৪৩ রান করে।

এরপর বড় আর কোনো জুটি হয়নি। তবুও পাকিস্তান ১৭৮ রান তুলতে পারে শাদাব খানের ৬ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসে।

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায়। টম ব্ল্যান্ডেলকে তুলে নেন আফ্রিদি। দ্বিতীয় উইকেটে অবশ্য টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ইনিংসটাকে পথে রাখেন।

কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ পর্যন্ত আর সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি কিউইদের। সেইফার্ট ৩৩ বলে ৫২ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেছেন সাত নম্বরে ব্যাট করতে নামা জশ ক্লার্কসন।

আফ্রিদি ৪ উইকেট নিতে ৪ ওভার বল করে দিয়েছেন ৩০ রান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনিই। সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT