1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

দলকে সেমিতে তুললেও দুঃসংবাদ পেলেন মার্টিনেজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যারা সব থেকে বেশি অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— এমিলিয়ানো মার্টিনেজ। ২০২২ সালের বিশ্বকাপে তিনি গোলপোস্টের সামনে চীনের প্রাচীর হয়েই ছিলেন। বাজপাখিখ্যাত এই গোলরক্ষক ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত সব সেভ করেন। এমনকি টাইব্রেকারেও ফরাসিদের নেওয়া শট ঠেকিয়ে দেন তিনি।

এর পর কদিন আগে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে জোড়া শট ঠেকিয়ে অ্যাস্টন ভিলাকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা পালন করেন তিনি।

তবে দলকে সেমিফাইনালে তুললেও দুঃসংবাদ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সেমিফাইনালে অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। তবে আগামী ২ মে হতে যাওয়া ম্যাচের প্রথম লেগে মার্টিনেজ খেলতে পারবেন না।

কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখেছেন মার্টিনেজ। এ জন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।

লিলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে দুবার হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। কিন্তু এক ম্যাচে দুবার হলুদ কার্ড দেখলেও ম্যাচটি খেলতে পেরেছেন তিনি। কেননা, উয়েফার নিয়মানুযায়ী এক ম্যাচে একবার হলুদ কার্ড দেখলেও তা টাইব্রেকারের সময় দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। লিলের বিপক্ষে ম্যাচে মার্টিনেজ প্রথম হলুদ কার্ড দেখেন ম্যাচের ৩৯ মিনিটে।

এর পর তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ম্যাচের টাইব্রেকারের সময়। এ কারণেই দুই হলুদ কার্ড দেখলেও টাইব্রেকারে তিনিই ছিলেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক, আর দুর্দান্ত দুটি সেভ করে জয়ের নায়কও তিনিই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT