1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

তাসকিনকে কেন আইপিএল খেলতে দেওয়া হয়নি- জানাল বিসিবি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরির কারণে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। চাপ কমাতে টেস্ট ফরম্যাট থেকে বিশ্রামের কথাও বলেছিলেন এই পেসার। বর্তমানে ঢাকা আবাহনীর জার্সিতে ডিপিএল খেলছেন তাসকিন।

চলমান আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বোর্ডের আপত্তি থাকায় যেতে পারেননি তিনি। বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান জানান, ডানহাতি এই পেসারকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে তাসকিন ডিপিএল খেললেও সেখানে যথেষ্ট বিশ্রাম পাচ্ছে বলেও মন্তব্য করেন বিসিবির এই পরিচালক।

আকরাম খান বলেন, তাসকিন আমাদের তিন ফরম্যাটের খেলোয়াড়। সে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি খেলছে। আইপিএলে ৪০-৪৫ দিনের মধ্যে প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি করতে হয়। দেখা যায়, রাত ১২টা পর্যন্ত খেলে পরের দিন সকাল ৬টায় আবার প্লেন ধরতে হয়।

বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, মুস্তাফিজের চেয়েও তাসকিনের ইনজুরি সমস্যা বেশি। এটা আমাদের জন্য কনসার্ন। ডিপিএলে কিন্তু তাসকিন বিশ্রাম পাচ্ছে। আইপিএল আর ঢাকা লিগ যদি চিন্তা করেন ওকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ। এখানে ওয়ানডেতে ৩-৪ দিন বিশ্রাম পাচ্ছি যেটা কিন্তু ভারতে পাব না।

ক্রিকেটারদের চোট নিয়ে আকরাম আরও বলেন, ইঞ্জুরি প্রতি ক্ষেত্রেই খারাপ। কারণ আমাদের অপশন অন্য দেশের তুলনায় কম। অন্য দেশের যেমন অনেক প্লেয়ার থাকে তা আমাদের নেই। এটা থেকে কিন্তু বেঁচে আমাদের থাকতে হবে। সব দলের জন্যই এটা সমস্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT