1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৪৮ Time View

ঐশ্বরিয়া রাই কান চলচ্চিত্র উৎসবে থাকতেই একটা গুঞ্জন শোনা যায়। দেশে ফেরার পর সেটি আরও ডালপালা গজিয়েছে। বি-টাউনে জোর আলোচনা— বচ্চনবধূর দ্বিতীয়বার মা হওয়া নিয়ে।

বলিউডের সাড়াজাগানো এই অভিনেত্রী আবারও কি মা হতে যাচ্ছেন? এমন প্রশ্ন ভক্তদের একাংশেরও।
কান উৎসবে ঐশ্বরিয়ার ঢিলেঢালা পোশাক পরা দেখেই এমন গুঞ্জন ছড়িয়েছে।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন ঐশ্বরিয়া। প্রথমে একটি গোলাপি রঙের স্যুট পরে কানের রেড কার্পেটে দেখা যায় ঐশ্বরিয়াকে।

পরে আবার কালো রঙের ফ্লোরাল গাউনে কানের রেড কার্পেটে দেখা দেন এই বলিউড অভিনেত্রী। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। ঐশ্বরিয়ার পরনে যে গাউন ছিল, সেগুলো ছিল বেশ ঢিলেঢালা। এভা লঙ্গোরিয়ার মতো হলিউড তারকাদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাকে।

কান উৎসবের থেকে স্বামী ও কন্যাকে নিয়ে রোববার ভোররাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান ঐশ্বরিয়া। সেখানে ঢিলেঢালা পোশাকে দেখা যায় তাকে। এর পর থেকেই শুরু হয় আলোচনা। ঐশ্বরিয়ার ভিডিও দেখে অনেকেই তাকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। অনেকে আবার অভিনেত্রীর পোশাকের সমালোচনা করেন।  তবে এসব বিষয়ে ঐশ্বরিয়া ও তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

শিগগিরই তাকে মণি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’ সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়া রাইকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT