1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

১৭ বছর পর আইপিএলে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭০ Time View

১৭ বছরের ইতিহাসে প্রথম কোনো আইপিএল ট্রফি জিতল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৬ বছর ধরে চেষ্টা করেও বেঙ্গালুরুকে আইপিএল শিরোপা উপহার দিতে পারেননি বিরাট কোহলি।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নারী আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে শিরোপা জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিন আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের কারণে ১৮.৩ ওভারে ১১৩ রানেই অলআউট হয় স্বাগতিক দিল্লি। বেঙ্গালুরুর হয়ে শ্রেয়াঙ্কা পাতিল ৩.৩ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন সোফি মোলিনাক্স।

টার্গেট তাড়া করতে নেমে এলিসা পেরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় স্মৃতি মান্দানার নেতৃত্বাধীন বেঙ্গালুরু।

আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে ৬ কোটি রুপি। আর রানার্সআপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT