1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২০২৪ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে।  গতবারের মতো এবারও ২১ জন জায়গা পেয়েছেন চুক্তিতে। চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার বোর্ড সভা শেষে ঘোষণা করা হয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম।

সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম—এই পাঁচজন আছেন তিন সংস্করণের চুক্তিতেই। গতবার তিন সংস্করণেই চুক্তিতে থাকা তাসকিন আহমেদকে এবার টেস্টে রাখা হয়নি। তবে এই পেসার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে। গতবার তিন সংস্করণেই ছিলেন সাকিব, লিটন, মিরাজ ও তাসকিন এই চারজন। এবার তিন সংস্করণে প্রথমবার জায়গা পেয়েছেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার শরীফুল।

গতবারের ২১ জনের মধ্যে এবারের চুক্তিতে নেই চারজন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম অবশ্য নিজেই অনুরোধ করেছিলেন তাকে চুক্তিতে না রাখতে। নেই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার ইবাদত হোসেন। বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনও।
এবার প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান। ২০২৩ সালের পারফরম্যান্স দিয়েই কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন দুজন। হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই দুই সংস্করণে সুযোগ পেয়েছেন। তানজিম শুধু ওয়ানডের চুক্তিতে।

শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। গতবারও তিনি শুধু ওয়ানডের চুক্তিতেই ছিলেন।

এক বছর বিরতির পর আবারও চুক্তিভুক্ত হয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান। ২০২০ সালের পর আবার চুক্তি ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান। দুজনই শুধু টেস্টের চুক্তি পেয়েছেন।

গতবার টেস্ট ও টি-টোয়েন্টি চুক্তিতে থাকা নুরুল হাসান এবার শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন

তিন সংস্করণ

সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম

দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে)

মুশফিকুর রহিম

দুই সংস্করণ (ওয়ানডে ও টি-টোয়েন্টি)

তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ

এক সংস্করণ (টেস্ট)

মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাঈম হাসান

এক সংস্করণ (ওয়ানডে)

মাহমুদউল্লাহ ও তানজিম হাসান

এক সংস্করণ (টি-টোয়েন্টি)

নাসুম আহমেদ, মেহেদী হাসান ও নুরুল হাসান

বাদ পড়েছেন যারা
তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন

চুক্তিতে নতুন

তাওহিদ হৃদয়, তানজিম হাসান

চুক্তিতে ফিরেছেন

মাহমুদুল হাসান ও নাঈম হাসান
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT