1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বিকেএসপির তরুণ ক্রিকেটার রিফাত এর ট্রিপল সেঞ্চুরি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

নতুন ইতিহাস গড়লেন বিকেএসপির তরুণ রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ‘ক্যারিং দা ব্যাট দ্য আউট এ কমপ্লিটেড ইনিংসে’র নজির গড়ে ট্রিপল সেঞ্চুরি উপহার দিলেন বিকেএসপির তরুণ ব্যাটার।

বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টগুলোতে ৩০০ রানের ইনিংস এতদিন ছিল না কারও। রোববার সেমিফাইনালের তৃতীয়দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৪৩ রান তুলে অলআউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন ৩২০ রান।

৬৫০ মিনিট উইকেটে থেকে ৪৮৩ বলে ২৯টি চার আর চারটি ছক্কা হাঁকান তিনি। রিফাত ট্রিপল সেঞ্চুরি ছুঁতে খেলেন ৪৬৭ বল। বিকেএসপির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসির থেকে। দল অলআউট হয় ৫৪৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। দিন শেষে তাদের সংগ্রহ ১৪৫/২। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস আছে তামিম ইকবালের। দ্বিতীয় সর্বোচ্চ রকিবুল হাসানের ৩১৩। এর পরই আছে নাসির হোসেনের ২৯৫ রানের ইনিংস। তবে বয়সভিত্তিক ক্রিকেটে ৩০০ ছোঁয়া ইনিংস এটাই প্রথম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT