1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

চলছে ‘অনলাইন অফলাইন’

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৭৪ Time View

প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটকঅনলাইন অফলাইন

সাগর জাহানের রচনা পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ। নাটকের গল্পের কেন্দ্রে একটা অফিস

এই অফিস যে কিসের অফিস সেটা আসলে এই অফিসের লোকজনও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় যে সামনে কিসের ব্যবসা শুরু করা যায় কিংবা এই অফিসকে কিসের অফিস বানানো যায়। অফিসের মালিক তিনজন, স্টাফও তিনজন। তিনজন আবার বন্ধু।

শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ এই অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না। রন্টু এবং ইমন অফিসের ঠিক মুখোমুখি ফ্ল্যাটে থাকে। সঙ্গে থাকে রন্টুর ভাগনে রিশাদ

আরেকটি চরিত্র সোলেমান মিয়া। অফিস বিল্ডিংয়ের মালিক সোলেমানের আমেরিকা প্রবাসী মামাতো ভাই। সেই হিসাবে সোলেমানই বাড়ির দেখভাল করে।

৪২ বছর বয়সে পঁচিশ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে সে খুব বিপাকে আছে। সোলেমান সারাদিন টেনশনে থাকে এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সঙ্গে প্রেম শুরু করল।

রন্টু খুবই চালাক এবং চতুর। এর তার পিছনে লেগে থাকে সে কিন্তু কেউ তাকে ধরতে পারেনা। সবাই তাকে এক রকম অপছন্দ করে আবার পছন্দ না করেও যেন পারেনা। সে অনেক ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয় না।

সোলেমানের বউ রুমাকে মনে মনে পছন্দ করে রিশাদ। যদিও কখনো বলে না, কিন্তু তার কথা চলনে বলনে প্রকাশ পায়। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT