1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বাফুফে সভাপতি সালাউদ্দিনের বাসায় যেয়ে ফুটবলের সংকটের বিষয় নিয়ে যা কথা বললেন ক্রীড়ামন্ত্রী পাপন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ Time View

বাইপাস সার্জারির পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাসায় আছেন বিশ্রামে। সালাউদ্দিনকে দেখতে তার বারিধারার বাসায় যান যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রায় ২০ মিনিট ছিলেন। দুজনের কথায় ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি ফুটবলে সংকটের কথাও উঠে এসেছে।

গত বছর টাকা নেই বলে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে পাঠায়নি বাফুফে। সে সময় এ নিয়ে নাজমুল হাসান ও সালাউদ্দিনের মধ্যে কথার লড়াই হয়েছিল।

নাজমুল হাসান বলেন, ‘এতদিনের সম্পর্ক একদিনে নষ্ট হয় না।’ তার সংযোজন, ‘ছোটবেলায় মাঠে যেতাম উনার খেলা দেখতে। উনার মতো কিংবদন্তি ফুটবলার দেশে আর নেই।’

মন্ত্রী যোগ করেন, ‘অনেক কথায় উনি কষ্ট পেতে পারেন, আমিও পাই। ওখানেই সব শেষ। কিন্তু সম্পর্ক শেষ হবে না।’

বিসিবি সভাপতি বলেন, ‘কিছু সমস্যা নিয়ে কথা হয়েছে। উনি সুস্থ হয়ে ফিরলে দেখব, এর মধ্যে কিছু কাগজপত্র পাঠাতে বলেছি। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়। বিকল্প খেলার জায়গা করা যায় কি না সেটাও আমার বিবেচনায় রয়েছে। পরশু যাচ্ছি বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে। কাজ শেষ করতে দেরি যেন না হয়, দেখব।’

বাফুফে সভাপতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী নাজমুল। ‘তাকে (সালাউদ্দিন) অনেক আগেই দেখতে যেতে চেয়েছিলাম। আমি তো ডাক্তার না। তবে তাকে দেখে ভালো লেগেছে, সুস্থ মনে হয়েছে। হাঁটাচলা করছেন। এত বড় সার্জারির পর রিহ্যাব প্রয়োজন। আমার মনে, হয় কিছু দিন পর আবার তাকে সব জায়গায় দেখা যাবে,’ বলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT