1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

নতুন খবর দিলেন জায়েদ খান

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ Time View

ঢালিউডে সব সময় আলোচনায় থাকাদের মধ্যে অন্যতম হচ্ছেন নায়ক জায়েদ খান। তিনি সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। গত বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও চলতি বছর মুক্তি পেতে পারে তার নতুন ছবি।

জায়েদ খান বিভিন্ন সময় ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন। তবে চলতি বছরের শুরুতে জানা গেল জায়েদ খানের নতুন সিনেমার খবর। ‘সোনার চর’ নামের একটি সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে- চলতি বছরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে পারে।

গত ৮ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার নিজেই।

‘সোনার চর’ সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

তিনি আরও বলেন, শুধু আমি নই, সিনেমার প্রতিটি চরিত্রই ইউনিক। সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিচালক জাহিদ হাসান ভাই নিজে খেটেছেন একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার জন্য। আমরাও তার নির্দেশনায় নিরলস চেষ্টা চালিয়েছি। আর আমি একটা বিষয় লক্ষ্য করেছি ‘সোনার চর’ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। শুটিংয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ সিনেমায় জায়েদ খান ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT